মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার

২১ এপ্রিল ২০২৬, ০১:১২ AM
ভারতীয় ঔষধ উদ্ধার

ভারতীয় ঔষধ উদ্ধার © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৯ হাজার ১শত ৭৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ এপ্রিল) বিকেলে মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে এসব ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। 

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে এলাকায় বিজিবি টহল দল অভিযান চালিয়ে ৫ টি বস্তুা থেকে ৪৯ হাজার ১শত ৭৮ পিস ভারতীয় বিভিন্ন ঔষধ উদ্ধার করে। উদ্ধারকৃত এসব ভারতীয় ঔষধের আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ২৭ হাজার ১ শত ১৪ টাকা। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি সকলকে অনুরোধ করেন।

দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬