বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

০৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ PM
নিহত বাংলাদেশি যুবক

নিহত বাংলাদেশি যুবক © সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। 

বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। ঘটনার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফের সাতগ্রাম ক্যাম্প এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফায় গুলির শব্দ শোনা যায়। বিজিবিকে দেওয়া বিএসএফের ভাষ্য অনুযায়ী, ভোরে ৭-৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে তারকাঁটার বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে। একপর্যায়ে বিএসএফের সঙ্গে ওই দলের ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হলে বিএসএফের গুলিতে আলী হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন।

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, গুলিবিদ্ধ আলী হোসেনকে বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে ভারতের একটি হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ভারতীয় বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে। এ ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইলে যোগাযোগ হয়। 

বিজিবির সূত্রমতে, অজ্ঞাতনামা কয়েকজন গরু চোরাচালানের উদ্দেশ্যে সেখানে গেলে বিএসএফ টহল দল কয়েক রাউন্ড গুলি চালায়।

ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্তের আশপাশে বিজিবি ও বিএসএফের টহল দলের অবস্থান জোরদার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং বা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। 

লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, ‘ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।’ এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9