সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

১৩ এপ্রিল ২০২৬, ০১:০৩ PM
বিজিবির অভিযান

বিজিবির অভিযান © সংগৃহীত

জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধ সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আসন্ন পহেলা বৈশাখ ও ঈদুল আজহা উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর।

সোমবার (১৩ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিট ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন দিবারাত্রি ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে জ্বালানি ও ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি প্রতিরোধে বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে গত ২৪ ঘণ্টায় ২৫টি বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী ২২টি তেল পাম্পে নিয়মিত নজরদারি, বিশেষ চেকিং এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তেল পাচার রোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে এখন পর্যন্ত ২ হাজার ৩৯৭টি টহল ও ৯৫১টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এ ছাড়া স্থানীয় জনগণকে সচেতন করতে ৯২৩টি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ৩১টি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে অবৈধ তেল মজুতের দায়ে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে ৭০টি যৌথ নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার রোধে বিজিবি বিশেষ নজরদারি জোরদার করেছে। এ লক্ষ্যে অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

চলতি ২০২৬ সালে বিজিবির অভিযানে ৯১ জন আসামিসহ প্রায় ৬০ কোটি ৪০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ দশমিক ৭৪ কেজি স্বর্ণ, ১৫৫ দশমিক ৭৬ গ্রাম হীরা, ১০ দশমিক ৫ কেজি রৌপ্য, ৪২টি অস্ত্র ও ১৫২ রাউন্ড গুলি।

অন্যদিকে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৪৫০ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১৩৯ কেজি গাঁজা, ৩০ হাজার ৪৭১টি ইয়াবা বড়ি ও ৪ হাজার ২০০ বোতলের বেশি ফেনসিডিল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২২ কোটি ৩৭ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক বলেন, ‘বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বদা প্রস্তুত। চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।’

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950