বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

০৭ এপ্রিল ২০২৬, ০১:১১ PM
জব্দ করা ভারতীয় শাড়ি

জব্দ করা ভারতীয় শাড়ি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি শাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার শাড়ি জব্দ করা হলেও জড়িত চোরাকারবারিরা পালিয়ে যায়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, এ সময় সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি পিকআপে করে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি টহল দল ধাওয়া দিয়ে লক্ষ্মীবাজার এলাকা থেকে পিকআপসহ ১ হাজার ১৬১টি উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করতে সক্ষম হয়।

জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা বলে জানানো হয়েছে। তবে অভিযানে জড়িত চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

বিজিবি আরও জানায়, জব্দ মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান।

এ বিষয়ে ২৫বিজির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানী মালামাল যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬