অগ্রাধিকার ভিত্তিতে তেল পাবে পুলিশ-বিজিবি-ফায়ার সার্ভিসের গাড়ি

১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ PM
পুলিশের গাড়ি

পুলিশের গাড়ি © ফাইল ছবি

বাংলাদেশ পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস এবং কারা অধিদপ্তরসহ জরুরি সেবায় নিয়োজিত সব বাহিনীর যানবাহন দেশের যেকোনো পেট্রল পাম্প থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে।
 
গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ।

নির্দেশনায় বলা হয়, কারাগারের বিভিন্ন জরুরি প্রয়োজনে দিনরাত যেকোনো সময় বন্দি স্থানান্তর, অসুস্থ বন্দিকে হাসপাতালে পাঠানো ও দাপ্তরিক কাজে যানবাহন ব্যবহার করতে হয়।

একইভাবে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহল ও বিভিন্ন বিশেষ অভিযান পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যানবাহন সার্বক্ষণিক সচল রাখা অত্যাবশ্যক।
 
এ প্রেক্ষাপটে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রল পাম্পকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9