নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?

২১ এপ্রিল ২০২৬, ১০:৫৩ AM
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা © টিডিসি ফটো

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২০) রাত দেড়টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নিয়ামতপুর থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন, নমির হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি খাতুন (২৫), ছেলে পারভেজ ইসলাম (৯) এবং মেয়ে সাদিয়া রহমান (৩)।

জানা যায়, ভোরে নিহত হাবিবুর রহমানের বাবা নমির হোসেন বাড়ির দরজার সামনে রক্ত দেখতে পায়। পরে ঘরে প্রবেশ করে তিনি খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় তার ছেলে, ছেলের স্ত্রী, নাতি ও নাতনি চারজনের নিথর দেহ পরে থাকতে দেখতে পান। তার ডাক চিৎকারে দ্রুত প্রতিবেশীরা উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তদন্ত কার্যক্রম শুরু করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি গত সোমবার মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে রাত ৮টার দিকে বাড়ি ফেরেন। তার কাছে বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, এই টাকার লোভেই দুর্বৃত্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। পাশাপাশি, বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করা হয়েছে। হাবিবুরের স্ত্রী পপি খাতুনের কানের দুল পর্যন্ত ছিনিয়ে নিয়ে গেছে তারা।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, নিহতদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। ডাকাতি করার পর পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করেছে। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে। হাবিবুরের স্ত্রী পপি খাতুনের কানের রিং ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬