২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা

২১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ AM
দেশের ২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে বিডব্লিউওটি

দেশের ২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে বিডব্লিউওটি © সংগৃহীত

দেশের ২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত এসব জেলায় তীব্র গরম অনুভূত হবে। ফলে ঝুঁকি এড়াতে দিনের বেলায় তীব্র রোদে বেশিক্ষণ না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিডব্লিউওটির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, গত কয়েকদিন দেশের কিছু কিছু স্থানে মৃদু তাপপ্রবাহ চললেও ২১ এপ্রিল থেকে ২৫-২৬ এপ্রিল পর্যন্ত খুলনা রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় তা মৃদুর পাশাপাশি মাঝারি ধরনের তাপপ্রবাহে রূপ নিতে পারে।

বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি, খাগড়াছড়ি ও এর আশেপাশের কিছু স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৬°- ৩৯° সেলসিয়াসের আশেপাশে। 

আরও পড়ুন: এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য

এ সময় খুলনা ও রাজশাহী বিভাগের দুই-একটি জেলায় কিছু সময়ের জন্য তাপমাত্রা ৪০° সেলসিয়াসের ঘরে উঠতে পারে জানিয়ে বলা হয়েছে, হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা কড়া রোদের মধ্যে বেশি সময় থাকবেন না। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ঘরে বা তুলনামূলক ঠান্ডা স্থানে থাকবেন। পর্যাপ্ত পানি পান করবেন। তবে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি এড়িয়ে চলুন।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬