চুয়াডাঙ্গায় এক দিনে তাপমাত্রা কমল ১১ ডিগ্রি সেলসিয়াস

০৫ এপ্রিল ২০২৬, ০২:০৫ PM
বৃষ্টির পর চুয়াডাঙ্গায় তাপমাত্র কমে এসেছে

বৃষ্টির পর চুয়াডাঙ্গায় তাপমাত্র কমে এসেছে © টিডিসি

চুয়াডাঙ্গায় জেলায় গত ২, ৩ ও ৪ এপ্রিল সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।  তীব্র গরমে জনজীবন হয়ে উঠেছিল বিপর্যস্ত। তবে আজ রোববার (৫ এপ্রিল) ভোর থেকে আকাশে মেঘ এবং থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আবহাওয়ায় স্বস্তি নেমে এসেছে। তাপমাত্রা কমেছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, আজ দুপুর ১২টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল শনিবার দুপুর ১২টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। একই দিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা ছিল সারা দেশের মধ্যে সর্বোচ্চ।

এর আগে গত শুক্রবার (৩ এপ্রিল) বেলা তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা ছিল সেদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা। একই দিন সন্ধ্যা ছয়টাতেও তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতা বেড়ে দাঁড়ায় ৫৬ শতাংশে। দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা তিনটায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা সেদিনও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। একই দিন সন্ধ্যা ছয়টায় তাপমাত্রা একই থাকলেও আর্দ্রতা বেড়ে দাঁড়ায় ৫৩ শতাংশে। আর বুধবার (১ এপ্রিল) বেলা ছয়টায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৩৮ শতাংশ।

তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছিল শ্রমজীবী মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও কৃষিশ্রমিকরা। দুপুরের পর রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে যাচ্ছিল, প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছিল না।

তবে আজকের সকাল যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। ভোর থেকেই আকাশে জমতে থাকে হালকা কালো মেঘ। সূর্যের প্রখরতা ছিল অনেকটাই কম। এরই মধ্যে শুরু হয় মৃদু বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। প্রকৃতির এই পরিবর্তনে কিছুটা হলেও কমে আসে তাপমাত্রার তীব্রতা।

শীতল বাতাস আর হালকা বৃষ্টির ছোঁয়ায় প্রাণ ফিরে পায় জনজীবন। মানুষজন ঘর থেকে বের হতে শুরু করে, স্বাভাবিক হতে থাকে দৈনন্দিন কর্মকাণ্ড। রাস্তায় আবারও দেখা যায় মানুষের চলাচল, দোকানপাটেও ফিরে আসে কর্মচাঞ্চল্য।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, বৃষ্টির কারণে আজ তাপমাত্রা অনেকটাই কমেছে। দুপুর ১২টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৭৩ শতাংশ।

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬