সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

২০ এপ্রিল ২০২৬, ০৯:০০ PM
আহত রমজান আলী

আহত রমজান আলী © টিডিসি ফটো

ময়মনসিংহে সিএনজি স্ট্যান্ডে শ্রমিক দল নেতা দেবব্রত দাস দুকুলের চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর জেলখানা গেট সংলগ্ন এলাকায় শ্রমিক দলের ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটে। আহতরা হলেন নগরীর ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সিএনজি চালক রমজান আলী (৪৫) এবং মো. রাশেদ (২৪)। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল বলেন, সম্প্রতি স্থানীয় প্রশাসন নগরীর যানজট নিরসনের লক্ষ্যে টাউন হল এলাকার সিএনজি স্ট্যান্ডটি সরিয়ে জেলখানা গেট সংলগ্ন এলাকায় স্থাপনের নির্দেশ দেয়। সেখানে স্ট্যান্ড বসানোর পর বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল দৈনিক চাঁদা দাবি করেন। এ নিয়ে চালকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দুকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী চালকদের ওপর হামলা চালিয়ে দুজনকে রক্তাক্ত করে।

শহীদুল ইসলাম দুলাল আরও বলেন, ‘নগরীর সিএনজি সেক্টর দুকুলের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ চালকরা, এসব ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধসহ বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চাঁদাবাজি মামলা হলে সম্প্রতি দুকুল জামিনে কারা মুক্ত হয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে।’

শ্রমিক দল নেতা দেবব্রত দাস বলেন, ‘সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থা থেকে জায়গা ভাড়া নিয়ে আমরা স্টেডিয়াম এলাকায় সিএনজি স্ট্যান্ড করেছি। এনিয়ে চালকদের সঙ্গে চালকদের গন্ডগোল হয়েছে। আমি কারো ওপর হামলা করিনি বরং আমার ওপর হামলা হয়েছে।’

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শুনেছি দুইটি পক্ষের মধ্যে মারপিটে একজন আহত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।’ পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে তিনি জানান।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9