মুখোশ পরে শ্রমিক দলের নেতাকে গুলি

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ PM
মেহেদী হাসান

মেহেদী হাসান © সংগৃহীত

চট্টগ্রামের চট্টগ্রামর রাউজানে মুখোশধারীদের গুলিতে শ্রমিক দলের এক নেতা আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মেহেদী হাসান (৩২) ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, স্থানীয় শাহ আউলিয়া জামে মসজিদে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মেহেদী। এ সময় মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম দাবি করেন, মেহেদীকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ছয় রাউন্ড গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তার বুকের ডান পাশে এবং আরেকটি পায়ে বিদ্ধ হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬