সকল বাস টার্মিনালে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম কাজ করবে: শিমুল বিশ্বাস

১১ মার্চ ২০২৬, ০৬:০৩ PM
শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। © সংগৃহীত

দেশের সকল বাস টার্মিনালে মলমপার্টি ও ছিনতাই প্রতিরোধ, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম কাজ করবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। বুধবার (১১ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজমুক্ত করার লক্ষ্যে বাস মালিক শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) সারওয়ার হোসেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় পরিবহন শ্রমিক নেতা, বাস মালিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিমুল বিশ্বাস বলেন, বাস টার্মিনালগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময় যাত্রীদের ভিড় বাড়ার সুযোগে কিছু অসাধু চক্র মলমপার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে। এসব অপরাধ দমনে টার্মিনালগুলোতে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবহন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনেক সময় নারী যাত্রীরা হয়রানির শিকার হন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই প্রতিটি টার্মিনালে নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়ে বিশ্বাস বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ভাড়ার বাইরে কেউ যাতে অর্থ আদায় করতে না পারে, সেজন্য নিয়মিত মনিটরিং করা হবে।

তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পরিবহন শ্রমিক, মালিক ও প্রশাসনের মধ্যে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবাই দায়িত্বশীল হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারবেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালভিত্তিক নজরদারি জোরদার করা হবে এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9