রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী

২১ এপ্রিল ২০২৬, ১১:০৫ AM
 সড়ক অবরোধের ছবি

সড়ক অবরোধের ছবি © সংগৃহীত

অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় বসেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয় ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬৫ পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই প্রবেশপত্র (এডমিট কার্ড) হাতে নিয়ে তারা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন।

বাসুদেব পরীক্ষা কেন্দ্রে থাকা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন জানান, এডমিট কার্ড না থাকায় তাদের পরীক্ষায় অংশগ্রহণে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। পলাশবাড়ীর দুই প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এডমিট হাতে নিয়ে পরীক্ষায় বসেছে। 

এর আগে গতকাল দুপুরে বিদ্যালয়ে গিয়ে এডমিট কার্ড না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দ্বারস্থ হয়। সেখানে তাৎক্ষণিক সমাধান না পেয়ে হতাশ হয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং থানা পুলিশের কর্মকর্তারা। তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এসময় ইউএনও জানান, ‘শিক্ষাবোর্ডের সঙ্গে জরুরি যোগাযোগ করা হয়েছে এবং রাতের মধ্যেই শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’ 

প্রশাসনের এই বলিষ্ঠ আশ্বাসের পর রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। অন্যদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে বিকেলে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শোকজ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

উল্লেখ্য, জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ বছর গাইবান্ধা জেলায় মোট ৬৮টি কেন্দ্রে ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৬ হাজার ২১ জন। এছাড়া ১৫টি কেন্দ্রে এসএসসি ও দাখিল (ভোক) পরীক্ষায় ২ হাজার ৫৯৮ জন এবং ১১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৫ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬