সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

২১ এপ্রিল ২০২৬, ১১:২৩ AM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ১১:২৪ AM
সাবিকুন্নাহার মুন্নী

সাবিকুন্নাহার মুন্নী © সংগৃহীত

স্বামী নিজে সংসদে যেতে না পারলেও এবার সংসদে যাচ্ছেন স্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান। তবে তিনি পরাজিত হলেও সংরক্ষিত নারী আসনে দল থেকে মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী।

নির্বাচনে বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলু পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ৮৭৬ ভোট।

সংরক্ষিত নারী আসনে মনোনীত সাবিকুন্নাহার মুন্নী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। তিনি একই সঙ্গে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমানের সহধর্মিণী। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে তিনিও প্রার্থী ছিলেন।

মুন্নী বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী। পরে তিনি জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি মানবাধিকার ও আইনি সুরক্ষা কেন্দ্র (মাসুক)-এর নির্বাহী পরিচালক, ল’ইয়ার্স কাউন্সিল (মহিলা শাখা)-এর সেক্রেটারি, লিগ্যাল এইড বাংলাদেশের নির্বাহী সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কাজ করছেন।

ময়মনসিংহ জেলা জামায়াতের একাংশের নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ শাসনামলে দলের কঠিন সময়ে সক্রিয় ভূমিকা রাখার কারণেই মনোনয়ন বোর্ড তার ওপর আস্থা রেখেছে।

স্ত্রীর মনোনয়ন প্রসঙ্গে মতিউর রহমান বলেন, জামায়াত প্রার্থীর পরিচয় দেখে মনোনয়ন দেয় না। দল ত্যাগী ও যোগ্যতাসম্পন্নদের মূল্যায়ন করে, এবারও তার ব্যতিক্রম হয়নি।

সাবিকুন্নাহার মুন্নী বলেন, দল তার ওপর আস্থা রেখেই তাকে মনোনীত করেছে। সুযোগ পেলে তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে নারীদের উন্নয়ন ও সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করবেন।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬