একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

২১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ AM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন— হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, ছেলে পারভেজ ইসলাম এবং মেয়ে সাদিয়া রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ভেতরে ঢুকে খাটের ওপর চাদর দিয়ে ঢেকে রাখা অবস্থায় চারজনের মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়।

নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

তিনি বলেন, একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬