এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

২১ এপ্রিল ২০২৬, ১১:১৬ AM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এমপিও শাখা। এতে টিইএমআইএস সফটওয়্যারে তথ্যাদি হালনাগাদ করতে বলা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, টিইএমআইএস সফটওয়্যারে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বিজ্ঞান ল্যাব আছে কিনা, শিক্ষার্থীর ধরণ (বালক/বালিকা/সহশিক্ষা), প্রতিষ্ঠানের ধরণ (সংযুক্ত/স্বতন্ত্র) এবং প্রতিষ্ঠান সংযুক্ত হলে সংযুক্ত প্রতিষ্ঠানের বিবরণ সংক্রান্ত তথ্যাদি আবশ্যিকভাবে সংযুক্ত নির্দেশিকা অনুসারে যথাযথভাবে পূরণপূর্বক আপডেট করা প্রয়োজন।

এ অবস্থায়, আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানকে বিজ্ঞান ল্যাব আছে কিনা, শিক্ষার্থীর ধরণ (বালক/বালিকা/সহশিক্ষা), প্রতিষ্ঠানের ধরণ (সংযুক্ত/স্বতন্ত্র) এবং প্রতিষ্ঠান সংযুক্ত হলে সংযুক্ত প্রতিষ্ঠানের বিবরণ যথাযথভাবে পূরণপূর্বক আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠান কর্তৃক উক্ত তথ্যাদি যথাযথভাবে আপডেট করা না হলে, কর্মকর্তা-কর্মচারীর জন্য ‘Add Employee’ থেকে designation যোগ করতে পারবে না। অর্থাৎ dropdown-এ কোনো designation দেখা যাবে না। যথাযথ তথ্য প্রদান না করার কারণে যেকোন প্রকার জটিলতার সৃষ্টি হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬