কারিগরি শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত
দেশের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি (ম্যানেজিং কমিটি) পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। লক্ষ্যে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯ (এস.আর.ও নং-২৬৭/আইন/২০০৯) মোতাবেক বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হলো। উল্লেখ্য, বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া এ আদেশটি বর্ণিত প্রবিধানমালার শুধুমাত্র প্রবিধি-৪ এ বর্ণিত ব্যবস্থাপনা কমিটির জন্য প্রযোজ্য হবে। এ লক্ষ্যে দ্রুত অ্যাডহক কমিটি গঠন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
