কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা যাচ্ছে

২০ এপ্রিল ২০২৬, ০২:৩২ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০২:৫১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা ছাড় করা হয়েছে। আজ-কালের মধ্যেই তারা নিজেদের ইএফটি হিসাব ও ম্যানুয়ালি এ অর্থ পাবেন। আজ সোমবার (২০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, পহেলা বৈশাখের আগে ভাতা খাতে টাকা কম ছিল। অনেকে নতুন করে যোগদান করেছেন। এ কারণে টাকা দিতে দেরি হয়েছে। তবে গত ৯ এপ্রিল মন্ত্রণালয় থেকে ভাতার অনুমোদন দেওয়া হয়েছে। আর বেতনের বিষয়ে ৩১ মার্চ চিঠি দেওয়া হয়েছে অধিদপ্তর ও অর্থ বিভাগকে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভাতা খাতে টাকা কম ছিল, এখন সেটাও ঠিক করা হয়েছে। কারণ অনেক শিক্ষক এ অর্থবছরে, প্রায় ১ হাজার ১০০ এর বেশি, হঠাৎ যোগদান করেছেন। এতে ভাতায় টান পড়েছে।

আরও পড়ুন: এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্যাপ গ্রুপ

তিনি বলেন, শিক্ষক-কর্মচারীদের বেতন হয়ে গেছে। তারা আজ-কালের মধ্যে টাকা পেয়ে যাবেন। বর্তমানে ২০ হাজার ৫৯৬ শিক্ষক-কর্মচারী বেতন পান ইএফটির মাধ্যমে। আর ম্যানুয়ালি পান আরও ২ হাজারের বেশি।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬