শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি

০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলেও আইবাস সফটওয়্যারে বেতনের তথ্য সাবমিট করতে পারছে না মাউশি। এর ফলে চলতি সপ্তাহে মার্চের বেতন পাবেন না পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী।

মঙ্গলবার (৭ এপ্রিল) মাউশির একটি সূত্র জানিয়েছে, গত রবিবার মার্চের বেতনের অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর পর থেকেই আইবাসে বেতনের তথ্য সাবমিটের চেষ্টা করছে মাউশি। তবে একাধিকবার চেষ্টা করেও আইবাসে তথ্য সাবমিট করা সম্ভব হয়নি। তথ্য সাবমিট না করতে পারায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদনও মেলেনি।

সূত্রের তথ্য বলছে, আইবাসের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছে মাউশি। সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আইবাস সেটি করছে না। আগামীকাল বুধবার বিল সাবমিট করা গেলেও বাংলাদেশ ব্যাংক থেকে বৃহস্পতিবারের মধ্যে অর্থ ছাড় হওয়ার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে বিল সাবমিট করা না গেলে আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক-কর্মচারীরা বেতন পেতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেতনের তথ্য এখনো আইবাসে সাবমিট করা যায়নি। ফলে চলতি সপ্তাহে শিক্ষক-কর্মচারীদের বেতন পাওয়ার সম্ভাবনা কম। তবুও আমরা চেষ্টা করছি।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬