৭ বছর চাকরি করলেও বেতন পান না ১৯ শিক্ষক, আশ্বাস দিলেন শিক্ষমন্ত্রী

১১ এপ্রিল ২০২৬, ০১:২৫ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

৭ বছর ধরে চাকরি করলেও বেতন না পাওয়ার অভিযোগ করেছেন ১৯ জন শিক্ষক। তাদের এ অভিযোগ আমলে নিয়ে পুনরায় পরীক্ষা নিয়ে আত্তীকরণের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নানা সমস্যা ও সংকট শোনেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি গতানুগতিক বক্তব্য না দিয়ে সরাসরি মাঠপর্যায়ের বাস্তব চিত্র জানার চেষ্টা করেন।

ঢাকার ভালো প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের না পাঠানো প্রসঙ্গে তিনি রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষের কাছে জানতে চান। জবাবে অধ্যক্ষ জানান, শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিতে অনাগ্রহ দেখা যায়।

আরও পড়ুন: সামনে পরীক্ষা—তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চুক্তি রয়েছে, ফলে শিক্ষার্থীদের অবশ্যই ইন্টার্নশিপ ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। কোথাও অনিয়ম হলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬