মোটরসাইকেল চালানো শেখাটাই কাল হলো শিক্ষকের

১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩ AM
মোটরসাইকেল ‍দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন

মোটরসাইকেল ‍দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন © প্রতীকী ছবি

খুলনায় বাসচাপায় মাদরাসা শিক্ষক মো. শরিফুল ইসলাম (২৩) ও মসজিদের মুয়াজ্জিন মো. বেলাল হোসেন (২৪) নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনে। 

রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন হাফেজ শরিফুল। আর রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মুয়াজ্জিন বেলাল। শরিফুলের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়া জোলা গ্রামে। বাবার নাম মো. কাওছার হোসেন। বেলাল রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে।

আরো পড়ুন: পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ছাত্রী, রাতে পাওয়া গেল ঝুলন্ত মরদেহ

স্থানীয়রা জানান, রাজবাঁধ সড়ক থেকে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কে উঠছিলেন তারা। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস মোটরসাইকেলটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শরিফুল ও বেলাল মারা যান।

মসজিদের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম বলেন, বেলালের কিছুদিন আগে একটা চাকরি হয়েছে। সেজন্য গাড়ি চালানো শিখতে ইমামের মোটরসাইকেল নিয়ে বের হন। শরিফুল মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে ছিলেন বেলাল। বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

হরিণটানা থানার ওসি এমদাদুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি জব্দ করা যায়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষ…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬