জিম্বাবুয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৬ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

দীর্ঘ বিরতি শেষে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ গত জুলাইয়ে ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নেমেছিল টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

ইনজুরির কারণে বেশ কয়েকটি সিরিজে খেলতে পারেননি পেসার নাহিদ রানা। আসন্ন ত্রিদেশীয় সিরিজেও তার সার্ভিস পাচ্ছে না টাইগার শিবির।

এদিকে একাদশে চমক হিসেবে স্পিনার আলিস আল ইসলামকে দেখা যেতে পারে। তার সঙ্গে স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব পেতে পারেন রিশাদও।

পেস আক্রমণে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের থাকার সম্ভাবনা আছে। যদিও সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে নেই মুস্তাফিজ। সে ক্ষেত্রে পেস ইউনিটে জায়গা পেতে পারেন হাসান মাহমুদ।

অন্যদিকে দলের মূল চিন্তার জায়গা ব্যাটিং বিভাগ। ওপেনিংয়ে তামিমের জায়গা অনেকটাই নিশ্চিত মনে হলেও তার সঙ্গী কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। তবে সৌম্য কিংবা সাইফের মধ্যে একজনকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। এ ছাড়া ব্যাটিং অর্ডারের পরের দিকে দেখা যেতে পারে লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬