বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে লাল বলের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর মাঠে গড়াবে ওয়ানডে, আর সবশেষে হবে টি-টোয়েন্টি ফরম্যাটের প্রতিযোগিতা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো আসতে যাচ্ছে।

প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণির চারদিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি—তিন ফরম্যাটের প্রতিযোগিতাই একটি সমন্বিত ব্যবস্থার অধীনে থাকবে। এতে দেশের ঘরোয়া ক্রিকেটে বিসিবির ব্যবস্থাপনার পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও নিশ্চিত হবে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি লিগের ৬টি দলের মালিকানা স্বত্ব দেশের বিভিন্ন করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানা স্বত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই নতুন কাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 

এদিকে শুরুতে এই টুর্নামেন্টটির নাম ‘বাংলাদেশ ফার্স্ট’ রাখার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করা হচ্ছে। নতুন নাম হিসেবে ‘ডি থ্রি ট্রফি’ বিবেচনা করা হয়েছে। ‘ডি থ্রি’ বলতে ‘ডমেস্টিক থ্রি’ বোঝানো হচ্ছে, অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের তিন ফরম্যাটের সমন্বিত প্রতিযোগিতা।

টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে ডি থ্রি ট্রফির যাত্রা শুরু হবে। আগামী ১২ ডিসেম্বর বরিশালের ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিযোগিতার শুরু হওয়ার কথা রয়েছে। একই ভেন্যুতে ৩০ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এখন পর্যন্ত ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নাম সামনে এসেছে।

শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬