এশিয়ান গেমসে ‘বিশ্বকাপের অনুভূতি’ পাচ্ছেন লিটন

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ PM
লিটন দাস

লিটন দাস © বিসিবি

দ্বিপাক্ষিক সিরিজে সাধারণত একটি দলের বিপক্ষেই মনোযোগ ধরে রাখতে হয়। এ ছাড়া ত্রিদেশীয় সিরিজও এখন নিয়মিত হয় না। একাধিক দলের বিপক্ষে লড়াইয়ের বড় মঞ্চ বলতে বিশ্বকাপ ও এশিয়া কাপকেই বুঝায়। এবার এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ায় বাংলাদেশ দলের কাছেও অনেকটা বিশ্বকাপের আবহ তৈরি হয়েছে।

এশিয়ান গেমসে যাওয়ার আগে অধিনায়ক লিটন দাসও তেমনটাই জানিয়েছেন। তার মতে, প্রতিপক্ষ সম্পর্কে অনিশ্চয়তাই এই টুর্নামেন্টকে আলাদা মাত্রা দিচ্ছে।

লিটন বলেন, ‘যেকোনো টুর্নামেন্টে প্র্যাকটিসের চেয়েও বড় জিনিস কে আমার প্রতিপক্ষ হবে। এই ইভেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো অনুভূতি দিচ্ছে।’

কেন এমন অনুভূতি হচ্ছে, সেটিও ব্যাখ্যা করেন লাল-সবুজের এই অধিনায়ক। লিটন বলেন, ‘কার সাথে কার খেলা হবে জানেন না। আমরা সব দলের জন্যই প্রস্তুত। নিজেদের যতটা প্রস্তুতি নেওয়া দরকার সেটা করেছি। বেশিরভাগ দলের সাথেই আমাদের খেলার অভিজ্ঞতা আছে। চেষ্টা করব ঐ অভিজ্ঞতা কাজে লাগানোর।’

দীর্ঘদিন পর একসঙ্গে হয়েছে টি-টোয়েন্টি দল। ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি দলীয় বন্ধনও শক্ত হয়েছে বলে মনে করেন লিটন। তিনি বলেন, ‘খেলোয়াড়রা খেলার মধ্যেই আছে। এই বছর তো ওয়ানডে ও টেস্ট বেশি। টি-টোয়েন্টি কম খেলেছে। তবে অনেকেই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছে। আমাদের সুযোগই কম ছিল একসাথে হওয়ার। এই ক্যাম্প ও প্র্যাকটিস ম্যাচ বন্ডিংয়ে সহায়তা করেছে। বিশ্বকাপে চেষ্টা করব ভালো কিছু করার। ভালো খেলা ছাড়া তো উপায় নেই, এটাই মূল লক্ষ্য।’

এশিয়ান গেমসের পরবর্তী বড় লক্ষ্য বিশ্বকাপ। সেখানে ভালো কিছু করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, ‘বিশ্বকাপে চেষ্টা করব ভালো কিছু করার। ভালো খেলা ছাড়া তো উপায় নেই, এটাই মূল লক্ষ্য।’

এশিয়ান গেমস শুধু ক্রিকেটের আসর নয়; এখানে রয়েছে নানা ধরনের ক্রীড়া ইভেন্ট। ক্রিকেটের ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলে অন্য খেলাগুলোও উপভোগ করতে চান লিটন। বিকেএসপিতে থাকার সময় থেকেই অন্যান্য খেলাধুলার প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে।

লিটন বলেন, ‘জানি না, ওই সুযোগ পাব কি না। যেহেতু বিকেএসপির ছাত্র ছিলাম, ক্রিকেটের সাথে, অনেক স্পোর্টস দেখার সুযোগ ছিল। যদি ওরকম সুযোগ পাই, তাড়া না থাকে, অন্য খেলা দেখব। অন্য স্পোর্টস দেখলে শিক্ষণীয় অনেক কিছু আছে। অনেক দেশের মানুষ ওখানে আছে। যেকোনো স্পোর্টসম্যানের সাথে কথা বলতে পারবেন। অনেক কিছু শেখার সুযোগ থাকবে।’

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শাড়ির আঁচল উড়িয়ে’  ভিডিও বানানো সেই বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন দ্রুত ত্যাগের নির্দেশ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
২৩ জন লেকচারার নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬