এশিয়ান গেমসে ফাইনালেই চোখ বাংলাদেশের

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

২০১০ সালের এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে সেটিই এখন পর্যন্ত সর্বশেষ বড় পদক। এবার ২০২৬ এশিয়ান গেমসে আবারও সেই সাফল্য ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তবে সরাসরি স্বর্ণের কথা না ভেবে ম্যাচ ধরে এগোতে চান লাল-সবুজেরা। আপাতত তাদের লক্ষ্য ফাইনালে ওঠা। ফাইনালে উঠলেই অন্তত একটি পদক নিশ্চিত হবে। এরপর স্বর্ণ জয়ের জন্য লড়াই করতে চান লিটন দাসরা।

এবার এশিয়ান গেমসে বাংলাদেশের মূল দলই অংশ নিচ্ছে। ক্রিকেটের ফরম্যাট হবে টি-টোয়েন্টি। প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলতে যাওয়া অধিনায়ক লিটন দাসও স্বর্ণ জয়ের স্বপ্ন দেখছেন।

লিটন বলেন, ‘এই প্রথম আমি এশিয়ান গেমসে খেলব। জাতীয় দলকে তো সার্ভ করছিই, এরকম মঞ্চে খেলা এটাও বড় জিনিস। সবসময় আপনি ট্রফি জিতবেন, তবে এখানে জিতলে স্বর্ণের বিষয় থাকে। এটা একটা বড় স্বপ্ন। সব খেলোয়াড়ই এক্সাইটেড।’

সতীর্থদের আগ্রহের কথা জানিয়ে লিটন বলেন, ‘প্রত্যাশা তো সবাই করবে। আমিও তো প্রত্যাশা নিয়েই যাব। একটা জিনিস বলতে পারি- খেলোয়াড়দের এই টুর্নামেন্ট নিয়ে অনেক আগ্রহ। এই টুর্নামেন্ট সবসময় আসে না, খুব কম হয়। সবাই তাই রোমাঞ্চিত।’

এশিয়ান গেমসে ভালো করতে পারলে অলিম্পিকে খেলার সুযোগও তৈরি হতে পারে। তবে সেই বিষয়ে এখনই ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক। তার মতে, আপাতত এশিয়ান গেমসেই মনোযোগ দিতে হবে।

লিটন বলেন, ‘অলিম্পিক কে না খেলতে চায়। এই ইভেন্টে যদি ভালো খেলি, অলিম্পিকে পৌঁছে যাব। আপাতত মনোযোগ এশিয়ান গেমস ভালো খেলা। আমাদের আপাতত লক্ষ্য কীভাবে ফাইনালে যাওয়া যায়। ফাইনালে গেলে স্বর্ণ জয়ের সুযোগ থাকবে। আগে ফাইনালে যেতে হবে। আমরা ম্যাচ বাই ম্যাচ যাব।’

এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো ফল পুরো দেশের ক্রীড়াঙ্গনের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করেন লিটন। তাই ক্রিকেট দলের ওপর প্রত্যাশাও বেশি। নারী ক্রিকেট দল পদক জিততে না পারলেও পুরুষ দলের কাছে দীর্ঘদিন পর আবারও স্বর্ণপদকের প্রত্যাশা তৈরি হয়েছে।

দেশের জন্য কিছু করার গুরুত্ব তুলে ধরে লিটন বলেন, ‘দেশের জন্য কিছু করতে পারাই তো বড় বিষয়। সেটা যদি স্পোর্টসের মাধ্যমে হয়, কেন নয়? আমাদের মাধ্যমে যদি পুরো গেমের ডেভেলপমেন্ট হয়, অন্য স্পোর্টসের সুযোগ আসে, আমরা চেষ্টা করব। এমন এক জায়গায় যাচ্ছি, অনেক কিছু আমাদের আয়ত্ত্বে না-ও থাকতে পারে। যখন আমরা সিরিজ বা বিশ্বকাপ খেলি সব কিছু গোছানো থাকে। এখানে ভিন্ন কিছু হতেও পারে। ম্যাচ খেলে ভালো কিছু করতে হবে। সেখানে আমাদের ফোকাস আছে। আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। যদি ভালো কিছু করি, অলিম্পিকে যেতে পারি, হয়ত বাংলাদেশের অন্যান্য স্পোর্টসও উপকৃত হবে।’

রাজধানীর দুই থানায় নতুন ওসি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যপথ বন্ধ দেড় বছর, কর্মহীন শ্রমিকরা, কবে খুলবে টেকনাফ–…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমার পিএইচডি রিসার্চের টপিক ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে দেওয়ার …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬