ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ AM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ © সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ  ২২ জন, লালবাগ বিভাগ  ২৮ জন, ওয়ারী বিভাগ  ৬০ জন, মতিঝিল বিভাগ  ৫২ জন, তেজগাঁও বিভাগ  ৯১ জন, মিরপুর বিভাগ  ১৯৩ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ  ৪২ জন, গোয়েন্দা বিভাগ  ১২ জন, সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে । অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩২৯১ পিস ইয়াবা, ১টি শটগান, ১টি প্রাইভেট কার, ১জন ভিকটিম, ১৫টি মোবাইল ও ১ জোড়া হ্যান্ডকাফ  উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ধূমপান না করেও হতে পারে ফুসফুসের ক্যানসার, বাঁচবেন যেভাবে
  • ২৮ নভেম্বর ২০২৬
রাকসুর দাবিতে টানা ১২ দিন ধরে অবস্থান, অসুস্থ হয়ে হাসপাতালে…
  • ২৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনস…
  • ২৮ নভেম্বর ২০২৬
২০ লাখ টাকার ঋণ না পেয়ে ‘দালালে ভরা হাইব্রিড বিএনপি’ বলে ছা…
  • ২৮ নভেম্বর ২০২৬
একযোগে পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ২৮ নভেম্বর ২০২৬
শরীরে ৮টি গুলি, ডান পায়েও আঘাত—চিকিৎসার ১০ দিন পর লোকালয়ে ফ…
  • ২৮ নভেম্বর ২০২৬