সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

২৭ আগস্ট ২০২৬, ০৪:৫২ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:০১ PM
আশরাফুল হক ডন

আশরাফুল হক ডন © টিডিসি সম্পাদিত

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ডনকে আদালতের এজলাসে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর মজিবুর রহমান ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবী রিমান্ডের সপক্ষে শুনানি করলেও আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

শুনানিকে কেন্দ্র করে সকালে আদালত প্রাঙ্গণে সালমান শাহর ভক্তরা ব্যানার নিয়ে মানবেতর ও বিক্ষোভ সমাবেশ করেন। ভক্তরা মূল অভিযুক্ত সামিরা হকসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। 

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরে দুইবার জামিনের আবেদন করলেও ডনের জামিন মেলেনি।

আরও দেখুন: বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে সামিরা হক, আজিজ মোহাম্মদ ভসামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই ও ডনসহ ১১ জনের বিরুদ্ধে নতুন করে রমনা থানায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬