অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ

১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ AM
মডেল ও অভিনেত্রী মেঘনা আলম

মডেল ও অভিনেত্রী মেঘনা আলম © সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপপরিচালক সুমিত্রা সেন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি অনুযায়ী তার বক্তব্য গ্রহণ করা হয়। গতকাল দুদক সচিব মো. সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড ও সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আসে। এ অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬
খুলনা জেলা জজ আদালতে ককটেল নিক্ষেপ
  • ১৯ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হলেন হা…
  • ১৮ নভেম্বর ২০২৬
ইউআইইউ’তে ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন ব…
  • ১৮ নভেম্বর ২০২৬