এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ PM
আলিস আল ইসলাম

আলিস আল ইসলাম © সংগৃহীত

হ্যামস্ট্রিংয়ের চোটে ২০তম এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট থেকে ছিটকে যান অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এবার তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিরিজ খেলেছেন এই স্পিনার। সেখানে পারফরম্যান্সের সুবাদেই এশিয়ান গেমসের দলে সুযোগ পেলেন আলিস।

এদিকে গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরবর্তীতে শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে তার চোট নিশ্চিত হয়।

এ নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছিলেন, পুরোপুরি সুস্থ হতে সাইফউদ্দিনের প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফলে এশিয়ান গেমসে তার খেলা আর হচ্ছে না।

এ বিষয়ে বায়েজিদুল ইসলাম খান বলেছিলেন, ‘১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে।’

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬