‘ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে প্রশ্ন ওয়াসিম আকরামের

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ PM
ওয়াসিম আকরাম ও বাবর আজম

ওয়াসিম আকরাম ও বাবর আজম © সংগৃহীত

বাবর আজমের অধিনায়কত্বের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। ইংল্যান্ড সফরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানতেন না বলে বাবরের মন্তব্যের পর তাকে ব্যঙ্গও করেছেন সাবেক এই অধিনায়ক। 

ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে পাকিস্তান। তবে সিরিজের প্রথম দুই ম্যাচের পর দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল, যা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়।

কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলকে সরিয়ে দেওয়ার পাশাপাশি স্কোয়াড থেকে ৭ জন খেলোয়াড়কেও বাদ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু বাবর আজম দাবি করেন, এসব সিদ্ধান্তের ব্যাপারে কিছুই জানতেন না। তিনি বলেন, ‘‘এটা আমার কাছেও খবর ছিল।’’ একইসঙ্গে তিনি বলেন, ‘‘এ বিষয়ে পিসিবিকে প্রশ্ন করা উচিত।’’

এদিকে ম্যানচেস্টারে একটি দাতব্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আরেক সাবেক পেসার ওয়াকার ইউনিসের সঙ্গে আলোচনায় দলের পারফরম্যান্স এবং বাবরের নেতৃত্ব নিয়ে কথা বলেন আকরাম। এ নিয়ে প্রশ্ন করা হলে ওয়াসিম আকরাম ব্যঙ্গ করে বলেন, বাবর যদি দলের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারেই না জানেন, তাহলে তিনি ইংল্যান্ডে কী করছিলেন?

আকরামের ভাষ্যমতে, ‘বাবর আজম বলেছে, সে জানত না। যদি না-ই জানো, তাহলে এখানে কী করছিলে? ছোলা বিক্রি করতে এসেছিলে নাকি?’

খেলোয়াড়দের পাশে অধিনায়কের থাকার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘একজন খেলোয়াড় বা একজন মানুষ হিসেবে আমি মনে করি, আপনার নেতা বা অধিনায়ক যদি আপনার পাশে না দাঁড়ান, তাহলে আপনি নিজের সেরাটা দিতে পারবেন না।’

আকরামের মতে, পিসিবি যখন শান মাসুদের জায়গায় বাবরকে টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল, তখন বাবরের সেটি নেওয়াই উচিত ছিল না। আর যদি নিয়েই থাকে, তাহলে দ্বিতীয় টেস্টে হারের পর তার অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল।

আকরাম বলেন, ‘আমি কাউকে দোষ দিতে চাই না। আমিও ভুল হতে পারি। তবে আমার মতে, বাবরের অধিনায়কত্ব নেওয়া উচিত ছিল না। এসবের কোনো দরকারই ছিল না। আমার পরামর্শ হলো, দ্বিতীয় টেস্টের পর বাবরের বলা উচিত ছিল, সে শুধু একজন খেলোয়াড় হিসেবে খেলবে।’

এদিকে ওয়াসিম আকরামের আগে শোয়েব আখতারও বাবরকে ‘দুর্বল’ ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছিলেন। আর রশিদ লতিফ তাকে ‘ডামি অধিনায়ক’ বলে আখ্যা দিয়েছিলেন।

ফ্লাইয়িং কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬