নাহিদ রানার গতি ও মেধায় মুগ্ধ বাবর আজম

১৭ মে ২০২৬, ০৭:৫৩ PM
নাহিদ রানা ও বাবর আজম

নাহিদ রানা ও বাবর আজম © সংগৃহীত

টেস্ট ক্রিকেটে নিজের গতি ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন নাহিদ রানা। বিশেষ করে তরুণ এই পেসারে আগুনঝরা বোলিং নজর কেড়েছে ক্রিকেটভক্তদের। এখন পর্যন্ত লাল বলের ক্রিকেটে তিনবার নাহিদের মুখোমুখি হয়ে প্রতিবারই আউট হয়েছেন বাবর আজম।

সবশেষ সিলেট টেস্টেও নাহিদের বলে আউট হন বিশ্বের অন্যতম এই সেরা ব্যাটার। পরে সংবাদ সম্মেলনে টাইগার পেসারকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘বর্তমানে লাল বলের ক্রিকেটে নাহিদ রানা দ্রুততম বোলারদের মধ্যে একজন। সে খুব ভালো করছে।’

বাবর আরও বলেন, ‘নাহিদ খুব মেধাবী ক্রিকেটার। তার গতি আছে। সে উন্নতি করছে, সামনে আরও ভালো করবে। সত্যি বলতে পিচ ভালো ছিল। বোলাররাও ভালো করেছে। তবে আমরা আরও দায়িত্ব নিতে পারতাম।’

এরপরে সংবাদ সম্মেলনে বাবরকে আউট করা নিয়ে নাহিদ রানা বলেন, ‘প্রত্যেক ব্যাটারকে আউট করতেই মজা লাগে। প্রতিটি উইকেট আমার জন্য এবং দলের জন্য গুরুত্বপূর্ণ।’

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬