নতুন মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম

১৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ PM
বাবর আজম

বাবর আজম © সংগৃহীত

নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে অর্ধশতকের সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি, বিশ্ব ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে এক অনন্য কীর্তি গড়েন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৭১ রানের দুর্দান্ত ইনিংস সাজান তিনি। তার ব্যাটিং নৈপুণ্যের ওপর ভর করেই সহজেই ৮ উইকেটের জয় তুলে নেয় জালমি।

দারুণ এই ইনিংসে বাবর নিজের নাম তুলে নিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা ব্যাটারদের কাতারে। মাত্র ৩৪১ ইনিংস খেলেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

এই তালিকার শীর্ষে রয়েছেন ডেভিড ওয়ার্নার, তার ঝুলিতে ১১৬টি অর্ধশতক আছে। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির অর্ধশতকের সংখ্যা ১০৭টি। আর ১০০টি করে ফিফটি নিয়ে সমান অবস্থানে রয়েছেন জস বাটলার এবং বাবর আজম। তবে বাটলার ৪৬৮ ইনিংসে শততম ফিফটির রেকর্ড গড়লেও, বাবরের ৩৪১ ইনিংস লেগেছে।

টি-টোয়েন্টিতে সর্বাধিক হাফ-সেঞ্চুরি: 

ডেভিড ওয়ার্নার – ১১৬
বিরাট কোহলি – ১০৭
জশ বাটলার – ১০০
বাবর আজম – ১০০

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক…
  • ২৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন …
  • ২৬ আগস্ট ২০২৬
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৪ শিশু নিহত
  • ২৬ আগস্ট ২০২৬
ঘাস কাটার মেশিনে বিদ্যুতায়িত স্বামী, বাঁচাতে গিয়ে একসঙ্গে প…
  • ২৬ আগস্ট ২০২৬
বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
  • ২৬ আগস্ট ২০২৬
মিলাদুন্নবী: ইতিহাস, ঐতিহ্য ও আলেমদের মতভেদের অন্তরালে
  • ২৬ আগস্ট ২০২৬