বাংলাদেশ সিরিজে বাবরের ব্যাটে ভরসা পাকিস্তানের

০৭ মে ২০২৬, ০৫:৫৯ PM
বাবর আজম

বাবর আজম © সংগৃহীত

সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্সে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন বাবর আজম। আর সেটিই বড় ইতিবাচক দিক হিসেবে দেখছেন পাকিস্তান অধিনায়ক শান্ত মাসুদ। বৃহস্পতিবার (৭ মে) সংবাদ সম্মেলনে হাজির হয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, বাবরের রানে ফেরা তাদের জন্য স্বস্তির।

মাসুদ বলেন, 'বাবর পাকিস্তানে জন্ম নেওয়া সেরা ব্যাটারদের একজন। তাকে রানে দেখতে পাওয়া সবসময় দারুণ ব্যাপার। রান পেলে আত্মবিশ্বাসও থাকে। সে ফর্মে আছে, রান পাচ্ছে, এটা দারুণ ব্যাপার। আশা করি টেস্টেও পিএসএলের মতো রান পাবে।'

নতুন কোচিং প্যানেল নিয়ে মাসুদ বলেন, 'আমরা যাদের সাথে খেলেছি তারাই এখন কোচ। সরফরাজ ভাই অধিনায়ক ছিলেন, উনার নেতৃত্বে খেলেছি। আসাদ শফিক ভাইও অন্যতম সেরা ব্যাটার ছিলেন যখন কি না আমার ক্যারিয়ারের শুরু। তার নেতৃত্বেও খেলেছি। তাদের সবাইকে খুব ভালোভাবে জানি। তারাও আমাদের ব্যাপারে ভালো জানেন। নতুন কিছু মনে হচ্ছে না। তারা জানেন কীভাবে আমাদের থেকে সেরা ফলাফলটা বের করে আনতে হবে।'

চলতি বছরেই টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এ ছাড়া দ্য গ্রিন ম্যানদের মাঠেই তাদের টেস্ট সিরিজে হারিয়েছিল টাইগাররা। তাই আসন্ন টেস্ট সিরিজ জিততে পারলে তা সফরকারীদের জন্য প্রতিশোধ নেওয়া হবে।

এ প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বলেন, 'প্রতিশোধ নিয়ে ভাবতে চাই না। ওরা যেভাবে আমাদের টি-টোয়েন্টিতে হারিয়েছে, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। ওরা অবশ্য এই কন্ডিশনে ভালো। তবে ভালো খেলেই জিতেছে। আমরা জানি ওদের শক্তিমত্তার ব্যাপারে। মুলতানে ২৬ রানে ৬ উইকেট হারিয়েও ম্যাচ জিতেছিল। আমরা কাউকে হালকাভাবে নিব না। আবার প্রতিশোধের কথাও ভাবছি না। ভালো খেলে জিততে চাই। ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই।'

টানা বৃষ্টিতে নয়াপল্টনে জলাবদ্ধতা, বিএনপি কার্যালয়ের নিচতলা…
  • ১২ জুলাই ২০২৬
চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বৃত্তির ফল দেখুন এখানে
  • ১২ জুলাই ২০২৬
কানে তুলা, হাতে থালা—শব্দ দূষণের বিরুদ্ধে কলেজ শিক্ষকের ব্য…
  • ১২ জুলাই ২০২৬
রথযাত্রায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
  • ১২ জুলাই ২০২৬
মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ
  • ১২ জুলাই ২০২৬
‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’—রেফারিকে কেন বলে…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence