আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি সেই নারীর খোঁজ নিলেন লুৎফুজ্জামান বাবর

২১ মে ২০২৬, ০২:৩৭ PM
হাসপাতালে ভর্তি বৃদ্ধা খুদেজার সঙ্গে ভিডিও কলে কথা বলেন লুৎফুজ্জামান বাবর

হাসপাতালে ভর্তি বৃদ্ধা খুদেজার সঙ্গে ভিডিও কলে কথা বলেন লুৎফুজ্জামান বাবর © সংগৃহীত

‘বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি বৃদ্ধা খুদেজা’ শিরোনামে  বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ দেখে ওই দিন সন্ধ্যার পর সেই বৃদ্ধার খোঁজ নিতে হাসপাতালে যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের প্রতিনিধিদল। এ সময় বৃদ্ধার সঙ্গে ভিডিও কলে কথা বলেন লুৎফুজ্জামান বাবর। 
  
বৈশাখ মাস অধিক গরমে রোজা রেখে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসা ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।

আড়াই মাস রোজা রেখে অসুস্থ বৃদ্ধা খুদেজা উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আবদুল হাসেমের স্ত্রী।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর জন্য আড়াই মাস রোজা রেখে অসুস্থ হয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এ সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে লুৎফুজ্জামান বাবর দ্রুত খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন। পরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীর খোঁজখবর নেন। এ সময়  লুৎফুজ্জামান বাবর ভিডিও কলের মাধ্যমে রোগীর খোঁজখবর নেন এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে চিকিৎসা করাবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন ।

‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬