সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলা: খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

২৫ জুন ২০২৬, ০২:৪০ PM , আপডেট: ২৫ জুন ২০২৬, ০২:৪২ PM
আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গৌছসহ আসামিরা আদালতে হাজির হন

আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গৌছসহ আসামিরা আদালতে হাজির হন © সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টার মামলায় প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের বর্তমান হুইপ জি কে গৌছকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এই রায় প্রদান করেন। 

এই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গৌছসহ আসামিরা আদালতে হাজির হন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২১ জুন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় ভয়াবহ বোমা হামলা ও তাকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই ঘটনায় যুবলীগের একজন স্থানীয় নেতা নিহত এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্তত ২৯ জন গুরুতর আহত হয়েছিলেন।

ওই মামলার অন্যান্য হাইপ্রোফাইল আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের বর্তমান হুইপ জিকে গৌছ।

কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬