৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

১০ আগস্ট ২০২৬, ০৩:১২ PM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

১৯৯৫ থেকে ২০২৫—দীর্ঘ ৩০ বছরের অপেক্ষা। এতদিন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ১৯ বার অংশ নিয়েও শিরোপা ছুঁয়ে দেখেনি ব্রাজিল। অবশেষে ৩১ বছর পর প্রথমবারের মতো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো দেশটির ক্রিকেট দল।

এর আগে ১৯৯৭, ২০১৫, ২০২২ ও ২০২৪ সালে রানার্সআপ হয়েছিল ব্রাজিল। এবার ফাইনালে পানামাকে মাত্র ৩ রানে হারিয়ে ইতিহাস গড়েছে তারা।

এদিকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। ১২ বার শিরোপা জেতা দলটি অবশ্য সর্বশেষ দুই আসরে অংশ নেয়নি।

কলম্বিয়ায় ফাইনালে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন উইলিয়াম ম্যাক্সিমো। অধিনায়ক মাইকেল আসুনসাও করেন ৩০ রান।

১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাহমেদ বাওয়ারের ৪৬ রানের ইনিংসে জয়ের লড়াইয়ে ছিল পানামা। তবে আসুনসাও ও গ্যাব্রিয়েল অলিভেইরার নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রানেই থামে পানামার ইনিংস।

শেষ ওভারে পানামার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। চাপের মুহূর্তে বল হাতে দলকে জয় এনে দেন আসুনসাও। শেষ ওভারে ১০ রান দিয়ে নেন এক উইকেট। সব মিলিয়ে ৩ ওভারে ১৯ রান দিয়ে তার শিকার ২ উইকেট। অলিভেইরা ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে এক উইকেট নেন। দুটি উইকেট পেয়েছেন ইয়াসা হারুনও।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬