৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার

০৬ আগস্ট ২০২৬, ০৭:৫২ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © সংগৃহীত

সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র। ক্লাব ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন। তবুও যেন বির্তক পিছু হটছে না তার। কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর লড়াইয়ে রেমোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সান্তোস। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় ব্রাজিলিয়ান তারকার ম্যাচ-পরবর্তী আচরণ। প্রতিপক্ষকে খোঁচা দিয়ে উদযাপন করায় সমালোচনার মুখে পড়েন তিনি। এ নিয়ে এবার বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন সান্তোসের এই তারকা।

এ নিয়ে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, ম্যাচ পরবর্তী হাতাহাতির ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে ‘সুপিরিয়র ট্রাইব্যুনাল অফ স্পোর্টস জাস্টিস’। গুঞ্জন রয়েছে, নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার কথা ভাবছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। শৃঙ্খলাভঙ্গের শাস্তির মুখোমুখি হতে পারে রেমোও।

ব্রাজিলিয়ান কোড অফ স্পোর্টস জাস্টিসের (সিসিজেডি) ২৫৮ নম্বর ধারা অনুযায়ী সান্তোস ফরোয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে, যা মূলত ‘শৃঙ্খলা বা ক্রীড়া সুলভ আচরণের পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়াকে’ নির্দেশ করে। এক্ষেত্রে নেইমার ১ থেকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। 

যদিও এ নিয়ে অফিসিয়াল রিপোর্টে এই হাতাহাতির কথা উল্লেখ করেননি ম্যাচের রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। তবুও সম্ভাব্য এই শাস্তি থেকে রক্ষা না পাওয়ার শঙ্কায় নেইমার।

সেদিন মাঙ্গেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলের জয় পায় সান্তোস। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা নেইমার ৭৪তম মিনিটে রনি রুস্তিকোর জয়সূচক গোলে অ্যাসিস্ট করেন। দুই লেগ মিলিয়ে এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সান্তোস।

তবে ম্যাচ শেষে পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। পুরো ম্যাচজুড়ে রেমো সমর্থকদের কটূক্তির শিকার হওয়া নেইমার ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারির দিকে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন। পরে মিক্সড জোনে প্রতিপক্ষের কর্মকর্তা ও সমর্থকদের সামনে নাচতে নাচতে বারবার ‘তোমরা বাদ পড়েছ’ বলে উল্লাস প্রকাশ করেন।

নেইমারের এই আচরণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেমোর কয়েকজন কর্মকর্তা ও সমর্থক তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কিছু সমর্থক ব্যারিকেড অতিক্রম করে তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্টেডিয়াম ছাড়ার সময়ও নেইমারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান একদল সমর্থক।

অন্যদিকে রেমো ক্লাবটির ওপরও বহুমুখী শাস্তির খড়্গ নেমে আসতে পারে। ব্রাজিলিয়ান কোড অফ স্পোর্টস জাস্টিসের ২১৩ নম্বর ধারা অনুযায়ী, যেসব ক্লাব ‘বিশৃঙ্খলা প্রতিরোধ, মাঠে দর্শকের অনুপ্রবেশ আটকানো কিংবা মাঠে জিনিসপত্র ছুঁড়ে মারা বন্ধে ব্যর্থ হয়’—তাদের শাস্তির বিরুদ্ধে বিধান রয়েছে; আর এই ম্যাচে তার প্রতিটি ঘটনাই ঘটেছিল।

ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, ১৯১ নম্বর ধারার অধীনেও শাস্তির মুখে পড়তে পারে ক্লাবটি, যা মূলত ‘অফিশিয়াল নির্দেশিকা মানতে ব্যর্থ হওয়া বা বাধা দেওয়াকে’ নির্দেশ করে। ফলে রেমোকে আর্থিক জরিমানার পাশাপাশি ঘরের মাঠে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা কিংবা হোম অ্যাডভান্টেজ হারানোর মতো কড়া শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬