চটলেন নেইমার, বললেন— নিজের চরকায় তেল দিন

২৪ জুলাই ২০২৬, ০৯:৫১ PM
নেইমার

নেইমার © সংগৃহীত

বিশ্বকাপে চোট নিয়ে খেলতে গেলেও কার্লো আনচেলত্তি খুব একটা সুযোগ দেননি নেইমারকে। শেষ ষোলো থেকে ব্রাজিল বাদ পড়ার পর ক্লাব ফুটবলে ফিরেছেন তিনি। তবে এখনো চালিয়ে যাচ্ছেন চোট থেকে সেরে ওঠার লড়াই। তবে নেইমারের চলাফেরা নিয়ে অনেকেই আবার সমালোচনা শুরু করেছে।

যার শুরু সম্প্রতি একটি পোকার টুর্নামেন্টে নেইমারের উপস্থিতি নিয়ে। অবশ্য নেইমার নিজেও তার পেশাদার দায়বদ্ধতা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, নির্ধারিত ছুটির দিনেই তিনি ওই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন। কিন্তু কাকতালীয়ভাবে বিশ্বকাপ পরবর্তী বিশ্রাম শেষে পূর্ণাঙ্গ অনুশীলনে ফেরার সঙ্গে সময়টা মিলে গেছে।

বিশ্বকাপের পরে সদ্যই অনুশীলনে ফিরেছেন তিনি। এখন মাঠেই পুরো মনোযোগ দিতে চান নেইমার। কিন্তু সমালোচনা তো থামছে না। তাই জিম সেশনের একটি ভিডিও পোস্ট করে নেইমার লিখেছেন, ট্রেনিং সেশনের জন্য প্রস্তুতি নিতে এসেছিলাম। মনে পড়ে আমার ছুটির দিনে অনেক মানুষ আমাকে পোকার খেলতে দেখে সমালোচনা করেছে। অথচ আমি সকালেও ঘাম ঝরিয়েছিলাম, ম্যাচ খেলতে যাইনি কারণ আমি কেবলই ট্রেনিংয়ে ফিরেছি। পরের দিন ছিল আমার ছুটি।

পেশাদার দায়বদ্ধতা নিয়ে যারা প্রশ্ন তুলেছে, তাদের উদ্দেশ্যে নেইমার বলেন, যাইহোক, আমি এখন অনুশীলনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি। তাই আপনাদের সবার কাছে আমার জিজ্ঞাসা, আমি কি অনুশীলন করতে পারি, নাকি আপনারা বকবক করেই যাবেন? যান, নিজের চরকায় তেল দিন।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬