ব্রাজিলের জার্সিতে কি আর ফিরবেন নেইমার? জানালেন চূড়ান্ত সিদ্ধান্ত

২৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের কয়েক দিনের মধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। এর ফলে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না সেলেসাওর সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে।

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ওই হতাশাজনক বিদায়ের পরই জাতীয় দলের অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

স্প্যানিশ দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘সবাইকে ধন্যবাদ। লুকাস মোরার কথার জন্যও আমি কৃতজ্ঞ। কিন্তু না, আমি আর জাতীয় দলে খেলব না। আমি বিশ্বাস করি, এই দলের হয়ে আমি ইতিহাস গড়েছি। এখানে আমি খুব সুখী ছিলাম, অসংখ্য অভিজ্ঞতা অর্জন করেছি। সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছি এবং এই জার্সির জন্য লড়েছি। কিন্তু আমার মনে হয়, এখন আর জাতীয় দলে খেলে যাওয়ার ইচ্ছা নেই।’

এ ঘোষণার মধ্য দিয়ে ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার সম্ভাবনারও ইতি টানলেন নেইমার। অর্থাৎ আন্তর্জাতিক ফুটবলে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

প্রসঙ্গত, ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপে ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ আসরে খেলেছেন নেইমার। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট করে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে।

২০১০ সালে ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় নেইমারের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯ অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলের হয়ে নেইমার একমাত্র শিরোপা জিতেছিলেন ২০১৩ সালের কনফেডারেশন্স কাপে। এ ছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব–২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক। 

ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর
  • ২৫ আগস্ট ২০২৬
বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬
আলিম ভর্তির নীতিমালা প্রকাশ
  • ২৫ আগস্ট ২০২৬
মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সাল…
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসার সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ২৫ আগস্ট ২০২৬