অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা

০৪ আগস্ট ২০২৬, ১২:০১ PM
 ব্রাজিল ফুটবল দল

ব্রাজিল ফুটবল দল © সংগৃহীত

ভারতের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে দেশটির জাতীয় দল। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ম্যাচটির বিষয়টি নিশ্চিত করেছে। এই ম্যাচকে ঘিরে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।

দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল হলেও আন্তর্জাতিক অঙ্গনে বড় দলগুলোর বিপক্ষে খুব কমই খেলার সুযোগ পেয়েছে ভারত। এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় জাতীয় ফুটবল দল।

এআইএফএফ জানিয়েছে, আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, যা সল্টলেক স্টেডিয়াম নামে বেশি পরিচিত, অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

ফিফা র‍্যাঙ্কিং চালু হওয়ার পর এটিই হবে ভারতের ইতিহাসে সবচেয়ে উচ্চ র‌্যাঙ্কিংধারী দলের বিপক্ষে ম্যাচ। বর্তমানে ব্রাজিল রয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে, আর ভারতের অবস্থান ১৩৮ নম্বরে। র‌্যাঙ্কিংয়ের বিশাল ব্যবধান থাকলেও ম্যাচটি ভারতীয় ফুটবলের জন্য একটি ঐতিহাসিক উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্রাজিল ও ভারতের জাতীয় ফুটবল দলের মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি লড়াই। তবে কলকাতার সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের সম্পর্ক অনেক পুরোনো। ১৯৭৭ সালে ফুটবল সম্রাট পেলে তার ক্লাব নিউইয়র্ক কসমসকে নিয়ে কলকাতার ইডেন গার্ডেনে মোহনবাগানের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন। প্রায় পাঁচ দশক পর আবারও কলকাতার মাঠে দেখা যাবে ব্রাজিলের হলুদ জার্সির ঝলক।

ভারত সফরের আগে ব্যস্ত সূচি রয়েছে ব্রাজিলের। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং দ্বিতীয়টি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে। এরপরই ভারত সফরে এসে কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ ভারতীয় ফুটবলারদের জন্য যেমন বড় অভিজ্ঞতা হবে, তেমনি দেশের ফুটবলপ্রেমীদের জন্যও এটি হতে যাচ্ছে এক স্মরণীয় আয়োজন। দীর্ঘদিন পর কলকাতার দর্শকরা আবারও বিশ্বের অন্যতম সেরা ফুটবল দলের খেলা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9