আইপিএলে কোহলির অনন্য ইতিহাস

২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ PM
বিরাট কোহলি

বিরাট কোহলি © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি।

চলতি আইপিএলের ৩৯তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেন কোহলি। এই ইনিংস খেলার পথে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মালিক হন কোহলি। 

২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের প্রথম আসর থেকেই ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। এখন পর্যন্ত ব্যাঙ্গালুরুর হয়ে ২৭৫ ম্যাচের ২৬৭ ইনিংসে ৮ সেঞ্চুরি ও ৬৬ হাফ-সেঞ্চুরিতে ৯ হাজার ১২ রান করেছেন তিনি। কোহলির সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১১৩। 

আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিত শর্মার। ২৭১ ইনিংসে ২ শতক ও ৪৮ অর্ধশতকে ৭ হাজার ১৮৩ রান করেছেন রোহিত। ২২১ ইনিংসে ৬ হাজার ৭৬৯ রান নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন ভারতের শিখর ধাওয়ান। এরপর আছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড ওয়ার্নার। ১৮৪ ইনিংসে ৬ হাজার ৫৬৫ রান করেছেন তিনি। 

আইপিএলের সর্বোচ্চ রানের তালিকায় সম্প্রতি শীর্ষ পাঁচে জায়গা করে নেন লোকেশ রাহুল। গত শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে অপরাজিত ১৫২ রানের ইনিংস খেলেন তিনি। ওই ম্যাচেই আইপিএলের সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচে নাম লেখান রাহুল।

৯ হাজার রানের ক্লাবে জায়গা করে নেওয়ার দিন কোহলির ব্যাঙ্গালুরু ৯ উইকেটে হারায় দিল্লিকে। প্রথমে ব্যাট করে দুই পেসার ভুবেনশ্বর কুমার ও জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ে ৮ রানে ৬ উইকেট হারায় দিল্লি। শেষ পর্যন্ত ১৬ দশমিক ৩ ওভারে ৭৫ রানে অলআউট হয় তারা। জবাবে ৮১ বল বাকি রেখে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালুরু। 

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬