সাঙ্গাকারাকে টপকালেন কোহলি, সামনে শুধুই শচীন

২৫ অক্টোবর ২০২৫, ০৮:১২ PM
বিরাট কোহলি

বিরাট কোহলি © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে ৭ চারে ৮১ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে শচীন টেন্ডুলকারকে টপকে যান তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪৩০ ম্যাচে কোহলির মোট রান এখন ১৮ হাজার ৪৩৭। অন্যদিকে, টেন্ডুলকার ৪৬৪ ম্যাচে করেছিলেন ১৮ হাজার ৪৩৬ রান। ফলে মাত্র ১ রানের ব্যবধানে টেন্ডুলকারকে ছাড়িয়ে যান কোহলি।

ওয়ানডে ক্রিকেটে কোহলির ম্যাচ সংখ্যা ৩০৫, যেখানে তার সংগ্রহ ১৪ হাজার ২৫৫ রান। টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচে করেছেন ৪ হাজার ১৮৮ রান। উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি।

আজকের ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক কোহলি। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারাকে (৪০৪ ম্যাচে ১৪ হাজার ২৩৪ রান) টপকে যান।

তবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও শচীন টেন্ডুলকারের দখলে। ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করেছেন তিনি। সেই হিসেবে টেন্ডুলকারের চেয়ে এখনও ৪ হাজার ১৭১ রান পিছিয়ে কোহলি।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬