যে কারণে ওয়ানডেতে ভারতের ‘সেরা’ অধিনায়ককে ছাঁটাই

০৪ অক্টোবর ২০২৫, ০৯:০৩ PM
রোহিত শর্মা

রোহিত শর্মা © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের গোধূলিলগ্নে আছেন দুই ভারতীয় তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। কেবল ওয়ানডে ফরম্যাটেই খেলছেন তারা। শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত রোহিতই ছিলেন ম্যান ইন ব্লুদের ওয়ানডে কাপ্তান। সেখানে বিশ্ব ক্রিকেটে কেবল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েডই তার ওপরে রয়েছেন। তবে সেই অধ্যায়ের সমাপ্তিও ঘটল আজ, হঠাৎ-ই এই ফরম্যাট থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। 

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ফরম্যাটে সিরিজ খেলবে ম্যান ইন ব্লুরা। এই সিরিজ দিয়েই গেল মার্চের পর ফের জাতীয় দলে ফিরছেন রোহিত-কোহলি। কিন্তু অধিনায়কত্ব থেকে সরিয়েই রোহিতকে ফেরানো হয়েছে। তার পরিবর্তে শুভমান গিলের কাঁধে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে।

রোহিতকে নেতৃত্ব থেকে ছাঁটাইয়ের আগে তার সঙ্গে কথা হয়েছে বলেও জানান আগারকার। তার দাবি, ‘রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয় যে না জানিয়েই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।’

তবে হঠাৎ করেই ভারতের ইতিহাসে সেরা ওয়ানডে অধিনায়কের ছাঁটাই অনেকেই মানতে পারছেন না। অবশ্য এর পেছনে যুক্তিও দিয়েছেন ভারতীয় প্রধান নির্বাচক অজিত আগারকার।

তার ভাষ্যমতে, ‘রোহিত এবং কোহলির ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে, তা তাদের সিদ্ধান্ত। তবে আমাদের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, তিনটি ভিন্ন ফরম্যাটে তিনজন অধিনায়ক নিয়ে চালিয়ে যাওয়া বাস্তবিক অর্থে অসম্ভব। তিন অধিনায়কের সঙ্গে কাজ করাটা নির্বাচক এবং কোচদের জন্যও কঠিন।’

এদিকে আগারকারের ব্যাখ্যায় আরেকটি বিষয়ও স্পষ্ট। অদূর ভবিষ্যতেই হয়তো একক অধিনায়কের পথে হাঁটছে ভারত। এখন অবধি গিলের কাঁধেই টেস্ট ও ওয়ানডে নেতৃত্বভার দেওয়া হয়েছে। এ ছাড়া টি-টোয়েন্টিতে রোহিতের অবসরের পর থেকে সূর্যকুমার যাদব অধিনায়কত্ব করছেন। তার নেতৃত্বেই সবশেষ এশিয়া কাপ জিতেছে ভারত। 

এ নিয়ে প্রধান নির্বাচক জানান, ‘আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি। রোহিতকে সরানোর এটাও একটা কারণ। এখন ওয়ানডে বেশি খেলা হয় না। দুই বছর অনেক সময় মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়। বেশি ম্যাচ পাওয়া যাবে না। শুভমানকে তাই এখনই দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে সে দল তৈরি করে নিতে পারে। ওরা বিশ্বকাপ খেলবে কি না, সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই। দু’জনেই ফিটনেস পরীক্ষায় পাশ করেছে।’

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9