ঢাকাকে হারিয়ে তিনে উঠল সিলেট

০৮ জানুয়ারি ২০২৬, ১০:২০ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ PM
সিলেট দল

সিলেট দল © টিডিসি ফটো

দারুণ ফিনিশিংয়ে জয়ের শক্ত ভিত গড়ে তোলে সিলেট টাইটান্স। এরপর সেই পুঁজি কাজে লাগিয়ে সালমান ইরশাদ ও মঈন আলির নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকা ক্যাপিটালসকে সহজেই হারায় স্বাগতিকরা। 

এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে সিলেটকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল।

সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে সিলেট। জবাবে নিয়মিত উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানের বেশি করতে পারেনি ঢাকা।

টসে জিতে ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্সকে আগে ব্যাটিংয়ে পাঠায়। ওপেনার পারভেজ হোসেন ইমনের ঝরঝরে ইনিংসে ভালো শুরু পায় সিলেট। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৪৮ রান তোলে তারা।

এরপর ইমন ও তাওফিক খান আউট হলেও আরিফুল ইসলাম (৩৮) ও আজমতউল্লাহ ওমরজাই (৩৩) ইনিংস এগিয়ে নেন। শেষ দিকে মঈন আলীর ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে সিলেট।

জবাবে গুরবাজ-মামুনের জুটিতে ভালো শুরু পেলেও মাঝপথে ছন্দ হারায় ঢাকা। গুরবাজের ফিফটির পর নিয়মিত উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬০ রানে থামে ঢাকা। সালমান ইরশাদের ৩ উইকেটে ২০ রানের জয় পায় সিলেট।

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুভোজে শিক্ষার্থীদের উপচে পড়া ভি…
  • ১৬ অক্টোবর ২০২৬
যে তিন পেশার সামনে টিকতে পারবে না এআই
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
হোচিমিনের শাস্তির দাবি বিএনপিপন্থী নার্স সংগঠনের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬