এবার বিপিএলে অনুশীলন বয়কট নোয়াখালী এক্সপ্রেসের

২৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ PM
বিপিএলে অনুশীলন বয়কট নোয়াখালী এক্সপ্রেসের

বিপিএলে অনুশীলন বয়কট নোয়াখালী এক্সপ্রেসের © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর ঠিক আগের দিনই তৈরি হলো নতুন নাটকীয় পরিস্থিতি। সিলেটে অবস্থানরত নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও দলের ক্রিকেটাররা আজ অনুশীলনে অংশ নেওয়া থেকে বিরত থাকলেন।

জানা গেছে, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে চলমান অভ্যন্তরীণ কোন্দলই এই অনুশীলন বয়কটের মূল কারণ। দলের প্রস্তুতি ও শৃঙ্খলার ওপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাঠ ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে ক্ষোভ প্রকাশ করেন খালেদ মাহমুদ সুজন। কোথায় যাচ্ছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সরাসরি জানিয়ে দেন, আমি কোনোভাবেই বিপিএল করব না।

এরপরই সহকারী কোচকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা চড়ে দ্রুত চলে যান। এ সময় সুজন আরও স্পষ্ট করেন, নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচের দায়িত্বে থাকতে ইচ্ছুক নন তিনি।

এ নিয়ে তালহা জুবায়ের বলেন, 'এভাবে করে … আমার জীবনে অনেক বিপিএল করেছি। আমার জীবনে সবচেয়ে বিরক্তিকর বিপিএল এটা লেগেছে। জানি না আপনি করবেন কি না, আমি করব না।'

এ সময় সুজনকে বলতে শোনা যায়, আজকে আমি কিছু করতেই পারব না। মেজাজ খারাপ আছে। পরে দেখা যাবে। বল চুরি করবে না বেঁচে খাবে? বলের টাকাও তো নেইনি।'

প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হওয়ার কথা নোয়াখালীর।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950