দায়িত্ব নিয়েই চট্টগ্রাম রয়্যালসে কোচ ও টিম ডিরেক্টর নিয়োগ দিল বিসিবি

২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড © ফাইল ছবি

মাঠের লড়াই শুরুর আর মাত্র একদিন বাকি। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। ঠিক এমন গুরুত্বপূর্ণ মুহূর্তেই বড় ধরনের ধাক্কা খেল টুর্নামেন্টটি। আর্থিক ও ব্যবস্থাপনা সংকটে শেষ মুহূর্তে এসে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ দল পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়েছে। 

এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম দলের সম্পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে অনেকটা আকস্মিকভাবেই বিসিবির কাছে নিজেদের অপারগতার কথা জানায় চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ।

বিসিবি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রাম দলকে পরিচালনা করা হবে। প্রয়োজনে বোর্ডের অধীনে একটি বিশেষ কমিটি গঠন করে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম তদারকি করা হতে পারে। একইসঙ্গে ভবিষ্যতে নতুন মালিক খোঁজার বিষয়টিও আলোচনায় রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এদিকে নিজেদের অধীনে যাওয়ার পরপরই চট্টগ্রাম রয়্যালসকে নতুন করে গুছিয়ে নেওয়ার কাজে নেমেছে বিসিবি। দল পরিচালনায় দ্রুত স্থিতিশীলতা ফেরাতে প্রশাসনিক ও কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বোর্ড।

আরও পড়ুন: থাকছে না চট্টগ্রাম রয়্যালস, দায়িত্ব নেওয়ার জন্য বিসিবিকে চিঠি

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের নতুন আসরের। প্রথম দিনেই হবে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস নিজেদের মিশন শুরু করবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

এক নজরে চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড: নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি ( ২২ লাখ), মাহমুদুল হাসান জয় ( ৩৭ লাখ), মাহফিজুল ইসলাম রবিন (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), জাহিদুজ্জামান খান (১১ লাখ), শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম, মির্জা তাহির বেগ।

‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের শিক্ষা সংস্কার: সমস্যা ও সম্ভাবনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জ্বর হলেই অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬