তারকা অলরাউন্ডারকে দলে ভেড়াচ্ছে সিলেট টাইটান্স

০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ PM
সিলেট টাইটান্স লোগো

সিলেট টাইটান্স লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নিলামের আগেই দল গঠনে বড়োসড়ো চমক দেখায় নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে আগেই দলে নেয় তারা। বিদেশিদের তালিকায় পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবও নিশ্চিত।

পরে গত ৩০ নভেম্বর নিলামেও সক্রিয় ছিল সিলেট। দেশি ক্রিকেটারদের মধ্যে আফিফ হোসেন, রনি তালুকদার, ইবাদত হোসেন ও মুমিনুল হককে দলে নেয় তারা। বিদেশি কোটায় যোগ হন শ্রীলঙ্কার অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স।

এদিকে গুঞ্জন ছিল, ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর সঙ্গেও কথা চলছে ফ্র্যাঞ্চাইজিটির। সিলেট টাইটান্সের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ৪ জানুয়ারির পর দলটির হয়ে বিপিএলে মাঠে দেখা যেতে পারে মঈনকে।

দলটির কোচিং স্টাফেও থাকছে বেশকিছু নতুন মুখ। এবারের বিপিএলে সিলেট টাইটান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। পাশাপাশি বোলিং কোচ হিসেবে সাবেক পেসার সৈয়দ রাসেলকে দেখা যাবে।

গত তিন আসরে অংশ নেওয়া সিলেট স্ট্রাইকার্স আগামী পাঁচ বছরের জন্য মালিকানা নিতে আগ্রহ দেখায়নি। নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স পরিচালনা করছে ‘ক্রিকেট উইথ সামি’ প্রতিষ্ঠানটি।

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9