ফের বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম

১২ মার্চ ২০২৬, ০৪:১৭ PM
তামিম ইকবালপন্থি ক্লাব সংগঠকরা

তামিম ইকবালপন্থি ক্লাব সংগঠকরা © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল। তবে নানা অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে শেষমেশ নির্বাচন থেকেই সরে দাঁড়ান সাবেক এই অধিনায়ক। তার সঙ্গে ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটি অংশও সরে দাঁড়ান। এবার সম্প্রতি এক পডকাস্টে ফের বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানালেন তামিম।

সামিরস্কেন পডকাস্টে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই।’ পরে বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা আছে কি না, এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমি মনে করি (আছে)। অবশ্যই মনে করি।’

এ সময়ে সভাপতি হতে চাওয়ার ইচ্ছার পেছনের ব্যাখ্যাও দেন তামিম। তার ভাষ্যমতে, ‘আমার সামর্থ্য (এর কারণে) একজন সংগঠক হিসেবে, আমার মনে হয় ক্রিকেটিং সার্কেলে তাদের সবার আইডিয়া আছে। অভিজ্ঞতা, বয়স–এগুলো সবকিছুর উপরে, এখানে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার।’

তিনি যোগ করেন, ‘দেখছেন না সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের উপর, একবার বিশ্বাস করেন আমার (মত) অনভিজ্ঞদের উপর।’ 

দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬