তামিমকে দালাল বলা সেই পরিচালককে শোকজ

১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ PM
তামিম ইকবাল ও এম নাজমুল ইসলাম

তামিম ইকবাল ও এম নাজমুল ইসলাম © ফাইল ছবি

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করায় বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের এক অনুষ্ঠানে এই তথ্য জানান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি প্রধান বলেন, ‘তিনি (নাজমুল ইসলাম) তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছে, আমরা তাকে জবাব দিতে বলেছি। আমার মনে হয়েছে যে, একজন জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরম্যান্স করেছে, এই ব্যাপারটা হয়ত লেখার আগে আমাদের একটু চিন্তা করা উচিত ছিল। রেসপেক্ট করা উচিত ছিল আরও।’

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে বাংলাদেশের বিশ্বকাপ মিশন ও বিসিবির আইনি অবস্থান নিয়ে মন্তব্য করেন তামিম ইকবাল। সেখানে তিনি আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বলেছিলেন। তামিমের ওই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নিজের ফেসবুক আইডিতে নাজমুল ইসলাম লিখেছিলেন,‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬