বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন প্রসঙ্গে যা বললেন তামিম

১৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ PM
তানজিদ হাসান তামিম

তানজিদ হাসান তামিম © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। তাই বিশ্বমঞ্চে বাংলাদেশ কোন ভেন্যুতে খেলবে কিংবা শেষেমশ খেলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

বুধবার (১৪ জানুয়ারি) বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের আগে বিশ্বকাপের ভেন্যু সম্পর্কে চলমান অনিশ্চয়তা নিয়ে তানজিদ হাসান তামিম বলছিলেন, 'না, একদমই (প্রভাব ফেলে) না। আপনারা জানেন, এই বিষয়ে বিসিবি ও আইসিসি কথা বলছে, যেন আমরা নিরাপদ ও উপযুক্ত জায়গায় গিয়ে বিশ্বকাপ খেলতে পারি। আমি বিশ্বাস করি, তারা বিষয়টি ঠিকভাবেই দেখছে। তাই এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।'

বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে তামিম, '(আয়ারল্যান্ডের বিপক্ষে) সিরিজের পর আমরা একটা ব্যাটিং ক্যাম্প করেছিলাম, যেটা ব্যাটসম্যানদের অনেক সাহায্য করেছে। বিপিএলের পর খুব বেশি সময় পাওয়া যাবে না, তাই যত প্রস্তুতি নেওয়ার, সেটা বিপিএলের মধ্যেই নিতে হবে।'

এই ওপেনার আরও বলেন, 'এখানে (বিপিএল) আমরা নানা ধরনের ম্যাচ পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যেগুলো বিশ্বকাপে খুব কাজে আসবে। যেসব ম্যাচে আমি রান করতে পারিনি, সেগুলোতে কোথায় ভুল করেছি, কোথায় ঘাটতি ছিল-সেগুলো বোঝার চেষ্টা করেছি এবং সেগুলো নিয়ে কাজ করছি। এখন থেকে যদি ধারাবাহিকভাবে ভালো করতে পারি, তাহলে সেটা আমার এবং দলের জন্যই ভালো হবে।'

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬