পাকিস্তানি তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে বড় চমক রংপুরের

০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ PM
রংপুর রাইডার্স লোগো

রংপুর রাইডার্স লোগো © টিডিসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে সামনে রেখে নিলামের আগেই দুই বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছিল রংপুর রাইডার্স। নতুন সংযোজন হিসেবে এবার যোগ দিচ্ছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। পাকিস্তানের তারকা এই অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবার বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছে রংপুর। বিদেশি তালিকায় খুশদিল ছাড়াও খাওয়াজা নাফে, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম, ইফতিখার আহমেদ, ডেভিড মালান রয়েছেন। গত মৌসুমে নাফে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন, অন্যদিকে মুকিমের জন্য বিপিএলে অভিষেক হবে এটি। আর নিলামের পর নেওয়া ফাহিম গত মৌসুমে বরিশালের হয়ে খেলেছিলেন।

এদিকে আগাম চুক্তিতে রংপুর রাইডার্স নিশ্চিত করেছিল টুর্নামেন্টের আগামী আসরের জন্য মোস্তাফিজুর রহমানকে। এ ছাড়া নিলাম থেকে লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগের মতো স্থানীয় ক্রিকেটারদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

অন্যদিকে রংপুর এখনো বিপিএলে শিরোপা জিততে না পারলেও নেতৃত্বগুণে নুরুল হাসান সোহান অর্জন করেছেন ব্যাপক প্রশংসা। ধারণা করা হচ্ছে, আসন্ন মৌসুমেও তিনিই দলের নেতৃত্বে থাকবেন।

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিম।

নিলাম থেকে: লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগ, এমিলিও গে, মোহাম্মদ আখলাক।

নিলামের পর: ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ডেভিড মালান ও খুশদিল শাহ।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬